বাবার ঘরে আগুন দিল মাদকাসক্ত ছেলে

আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ২২:২৪
 
গফরগাঁওয়ে টাকা না দেওয়ায় বাবার ঘরে আগুন দেয় মাদকাসক্ত ছেলে। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের শিলাসী এলাকায় এ ঘটনা ঘটে।
 
জানা যায়, পৌর শহরের শিলাসী এলাকার মাদকাসক্ত লিটন মিয়া (৪০) দীর্ঘদিন ধরে তার বাবা আব্দুল কুদ্দুসের কাছে পাঁচ লাখ টাকা দাবি করে আসছিল। দাবিকৃত টাকা না দিলে লিটন বসত বাড়িতে আগুন লাগিয়ে  দেওয়ার হুমকি দেয়।বৃহস্পতিবার বিকেলে একটি কক্ষে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় লিটন। আগুন অন্যান্য কক্ষে ছড়িয়ে পরে। খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
আব্দুল কুদ্দুস বলেন, লিটন কিছুদিন ধরে হুমকি দিয়ে আসছিল তাকে পাঁচ লাখ টাকা না দিলে বাড়িতে আগুন লাগিয়ে দিবে। গফরগাঁও থানার এসআই সুমন মিয়া বলেন, লিটনের বিরুদ্ধে গফরগাঁও থানায় মাদকের মামলা রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি