শ্রীবরদীতে ট্রাকের ধাক্কায় ভেঙ্গে পড়ল জিয়া গেট

আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১৩:৫৫
বুধবার রাতে শ্রীবরদী পৌর শহরের চৌরাস্তা মোড়ে অবস্থিত জিয়া গেট মালবাহী ট্রাকের ধাক্কায় ভেঙ্গে পড়েছে। এতে ট্রাকের ড্রাইভারসহ ৩ জন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
জানাগেছে, তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্মৃতিকে ধরে রাখার জন্য ১৯৮২ সালে শ্রীবরদী-শেরপুর সড়কে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে জিয়া গেট নির্মাণ করা হয়। দীর্ঘদিন এ গেটের সংস্কার না করায় এবং ইতিপূর্বে কয়েকবার ট্রাকের ধাক্কায় গেটটিতে ফাটল ধরে। বুধবার দিবাগত গভীর রাতে শ্রীবরদী থেকে ঢাকা গামী একটি মালবাহী ট্রাক গেটটিকে ধাক্কা দিলে সেটি ট্রাকের উপরেই ভেঙ্গে পড়ে।
 
শ্রীবরদী থানার উপ-পরিদর্শক আক্তারুজ্জামান ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে।
 
ইত্তেফাক/এমআর