ছোটপর্দায় আজ

ধারাবাহিক ‘দূরত্ব’

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২১:১১

এটিএন বাংলায় প্রতি রবি ও সোমবার রাত ১১টায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘দূরত্ব’। এহসানুল হক সেলিমের রচনা ও পরিচালনায় এই মেগাধারাবাহিকে শেষবারের মতো নিলয় ও শখ একসাথে অভিনয় করেছেন। এছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান ইমাম, লায়লা হাসান, শখ, নিলয়, শম্পা হাসনাঈন, আরমান পারভেজ মুরাদ, শানারেই দেবী শানুসহ অনেকে। নাটকটি ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় চিত্রায়ণ করা হয়েছে।