শেকৃবি শিক্ষক ড. সাইফুল ইসলাম পুরস্কারে ভূষিত

আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ২১:০২
 
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তরুণ বিজ্ঞানী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ( শেকৃবি)  মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. কেবিএম সাইফুল ইসলাম মোস্ট ভ্যালুয়েবল পারসন অব দ্য ফর লাইভস্টক ডেভেলপমেন্ট পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলাদেশে প্রাণিচিকিৎসা শিক্ষায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ লাইভস্টক সোসাইটি তাকে এই পুরস্কার দেয়।
 
শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে ৩য় লাইভস্টক অ্যাওয়ার্ড ও সেমিনার এবং লাইভস্টক ও পোল্ট্রি মেলার প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এ পুরস্কার প্রদান করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মো. আইনুল হক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা  ইনস্টিটিউটের মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহার, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রার ডা. মো. এমরান হোসেন খান, বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. বেলাল হোসেন, এসিআই, এগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. এফএইচ আনছারী, রেনাটা লিমিটেডের এনিমেল হেলথ ডিভিসনের প্রধান মো. সিরাজুল হক প্রমুখ। 
 
ইত্তেফাক/আরকেজি