জগন্নাথপুর থানা পরিদর্শনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ২২:৩২
 
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান শনিবার জগন্নাথপুর থানা পরিদর্শন করেছেন। পরে আইন-শৃঙ্খলা ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে ওসির কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, ওসি (তদন্ত) মঈন উদ্দিন মইন, সেকেন্ড অফিসার  সাইফুল আলম, মো. আব্দুল হাই প্রমুখ। 
 
ইত্তেফাক/আরকেজি