বিসিএস পরীক্ষা যেভাবে প্রস্তুতি নেব

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৭:০৭

৩ মে ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।

অতীতের সব রেকর্ড ভেঙে এবার আবেদন করেছে

৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ চাকরির পরীক্ষা নিয়ে প্রার্থীদের চোখে ঘুম নেই। চলছে জোর প্রস্তুতি। শেষ সময়ের প্রস্তুতি

নিয়ে কয়েকজন বিশেষজ্ঞের পরামর্শ। জানাচ্ছেন—

এম এম মুজাহিদ উদ্দীন

 

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে নিয়মমাফিক পড়াশোনার পাশাপাশি একটু কৌশলীও হওয়া প্রয়োজন। যেসব বিষয় পড়লে কম পরিশ্রমে অধিক মার্কস পাওয়া যায় পরীক্ষার আগমুহূর্তে সেসব টপিকসের উপর বেশি গুরুত্ব দিতে হবে। যেহেতু হাতে সময় খুব কম তাই বেশি নম্বর উঠে এমন টপিকস যেমন-ইংরেজি ও বাংলা সাহিত্য, গণিত, মানসিক দক্ষতা, সংবিধান, মুক্তিযুদ্ধ, বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি এগুলোতে বেশি গুরুত্ব দিন। সাধারণ জ্ঞান যা পড়া হয়েছে তা রিভিশন দিন, নতুন করে এখান থেকে আর কিছু পড়তে যাবেন না। যেহেতু নেগেটিভ মার্কিং আছে তাই নিশ্চিত না হয়ে উত্তর না দাগানোই ভালো। আর পরীক্ষার হলে যাতে দুই ঘণ্টায় কাঙ্ক্ষিত উত্তর দাগানো যায় সেজন্য ভালোমানের গাইড কিনে বাসায় বসে প্রতিদিন একটি করে মডেল টেস্ট দেওয়ার অভ্যাস করতে হবে। মডেল টেস্ট দেওয়ার একটা উপকারী দিক হলো— সময় ব্যবস্থাপনার পাশাপাশি এতে প্রস্তুতির সবল ও দুর্বল দিকগুলো ধরা পড়ে। মডেল টেস্টে কম নম্বর উঠলেও ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যে বিষয়টাতে কম নম্বর উঠছে সে বিষয়ে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করুন। প্রতিযোগী যত বেশিই হোক না কেন প্রস্তুতি ভালো থাকলে আপনার প্রিলিমিনারি পাস অবশ্যম্ভাবী।

মোহাম্মদ কামাল হোসেন

পরিসংখ্যান ক্যাডারে প্রথম, ৩৬তম বিসিএস