অন্যতম শিক্ষক

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৭:১১

 

সমাজে শিক্ষকমাত্রই বিশেষ মর্যাদার অধিকারী, ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধার পাত্র। সমাজের জ্ঞানী ব্যক্তিদের মধ্যে শিক্ষক অন্যতম। এবার এই সম্মান অর্জন করলেন ঢাকা মহানগরীর ব্যবসায় শিক্ষা শাখায় বিশেষায়িত গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ কালাম। তিনি ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা, ঢাকা অঞ্চল পরিচালিত প্রতিযোগিতায় তিনি এই শ্রেষ্ঠত্ব পান। এম এ কালাম রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে অবস্থিত গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। ২০০৪ সালে তার হাত ধরেই এই কলেজের যাত্রা শুরু। কলেজটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং স্নাতক ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান করে আসছে। এরই মধ্যে কলেজটি পাঠদান কৌশল, ছাত্রছাত্রীর সংখ্যা, অর্জিত ফলাফল ও সহশিক্ষা কার্যক্রম সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ২০১৯ সাল থেকে নিজস্ব ভবনে কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএস স্নাতক পর্যায়ে পাঠদান কার্যক্রমের স্বীকৃতি অর্জন করে। কলেজটি এম এ  কালাম শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের অধীনে পরিচালিত একটি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান। তিনি ১৯৯৩ সালে কমার্স প্রকাশনী প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশের উচ্চশিক্ষার (ব্যবসায় শাখায়) মানকে উন্নীতকরণে বিশেষ ভূমিকা পালন করেন।