যুক্তরাজ্যের সেন্ট্রাল ইংল্যান্ডের নিউনটনের বাউলিং অ্যালাইয়ে দুই ব্যক্তিকে জিম্মি নাটকের অবসান হয়েছে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর সঙ্গে সন্ত্রাসের কোনো যোগসূত্র নেই বলে পুলিশ জানিয়েছে।
বাউলিং অ্যালাইয়ের প্রধান নির্বাহী মেহেদি আমসার পুলিশের প্রশংসা করে বলেন, এক বন্দুকধারী হঠাৎ করেই প্রবেশ করে এবং সবাইকে বেরিয়ে যাওয়ার আহবান জানায়। পরে দুইজনকে জিম্মি করে। পুলিশ এসে তিন ঘণ্টা চেষ্টার পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। দ্য গার্ডিয়ান।
ইত্তেফাক/সেতু
