শ্রীমঙ্গলে ইয়াবাসহ আটক ৩

আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৫:৩৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুরের দি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে তৃতীয় তলা থেকে দুই হাজার ১০১ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম (৩২), আজিজ মিয়া (২৮) ও রাসেল মিয়া (২৮) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

 
রবিবার রাতে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের তৃতীয় তলায় অভিযান পরিচালনা করে রবিবার বিকেল ৩টা ৪০মিনিটে ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। 
 
আটককৃতদের বাড়ি মাধবপুরের আলীনগর গ্রামে। আজ সোমবার তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে