গাঁজাসহ যুবককে গ্রেফতার করে ১০ মাসের কারাদণ্ডাদেশ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৬:৩৭
 
মাগুরা শহরের মোল্যাপাড়া এলাকা থেকে সোমবার দুপুরে তিন কেজি গাঁজাসহ হাসান মোল্যা (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। পরে তাকে ১০ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্র্যাম্যমাণ আদালত। 
 
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের সহকারী পরিচালক নাহিদ ফেরদৌস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের মোল্যাপাড়ার মাঠপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হাসান মোল্যাকে তার আস্তানায় তিন কেজি গাঁজাসহ গ্রেফতার হন। পরে আসামির স্বীকারোক্তি ও স্থানীয়দের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ভ্র্যাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক আইনে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। 
 
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. বেলাল হোসেন, সহকারী উপ-পরিদর্শক মো. রুহুল আমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেকে