বাংলাদেশের তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ-এর পরিচালনা পর্ষদে প্রথম নারী সভাপতির পদচারণা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এই নির্বাচন সভাপতি হয়েছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র প্রয়াত আনিসুল হকের স্ত্রী। বিজিএমইএ-এর নেতৃত্ব নির্বাচনে রুবানা হকের নেতৃত্বাধীন প্যানেল ‘সম্মিলিত ফোরাম’ বিপুল ভোটে জয়লাভ করেছে। রুবানা হক একজন বাংলাদেশি ব্যবসায়ী ও সাহিত্য প্রেমী। ২০১৩ ও ২০১৪ সালে করা বিবিসি ১০০ নারী নিবন্ধে তার নাম অন্তর্ভুক্ত ছিল। ২০০৬ সালে তিনি কবিতার জন্য সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন। কর্মজীবনে রুবানা মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ২০০৬ থেকে ২০১০ সালে তিনি সাউথএশিয়া টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। এছাড়া তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওম্যান এর ট্রাস্টি মেম্বার। ব্যবসায়ের পাশাপাশি তিনি সাহিত্য চর্চার সাথেও জড়িত। ‘টাইম অফ মাই লাইফ’ তার লেখা কবিতার বই। এই দম্পতির তিনজন সন্তান রয়েছে। বড় ছেলে নাভিদুল হক বোস্টনের বেন্টলি ইউনিভার্সিটি থেকে ব্যবস্থাপনায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি মোহাম্মদী গ্রুপের পরিচালক ও দেশ এনার্জি লি: এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কর্মরত আছেন। তরুণ বয়সে টিভিতে উপস্থাপনা করেছেন রুবানা হক। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত সাউথ এশিয়া টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর ট্রাস্টি মেম্বার। ২০১৩ ও ২০১৪ সালে বিবিসির করা বিশ্বের ১০০ নারী নিবন্ধে তার নাম অন্তর্ভুক্ত ছিল। সমপ্রতি তিনি ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। রুবানা হকের তিন সন্তান নাভিদুল হক, ওয়ামিক উমাইরা এবং তানিশা হক।
