চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া পরীক্ষার্থীদের সুবিধার্থে শাটল ও ডেমু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী এসব কথা জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাহিরের ১২টি কেন্দ্রে জালিয়াতি রোধে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।
আর পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসের জিরো পয়েন্ট দিয়ে কাটা পাহাড়ের রাস্তা দিয়ে সকল প্রকার গাড়ি চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র কেন্দ্রীয় খেলার মাঠে গাড়ি পাকিং করা যাবে।
এছাড়া পরীক্ষার্থীদের সুবিধার্থে শাটল ও ডেমু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এ সময়সূচি শুধুমাত্র ভর্তি পরীক্ষা চলাকালীন (আগামী ২৬-২৯ অক্টোবর পর্যন্ত) কার্যকর থাকবে।
নতুন সময়সূচি অনুযায়ী, বিশ্ববিদ্যালয় অভিমুখী ট্রেন সকাল ৬.০০টা, ৬.৩০টা, ৮.১৫টা, ৮.৪৫টা, ডেমু ট্রেন ৯.১৫টা, শাটল দুপুর ১.০০টা, ৪.০০টা এবং রাত ৮.৩০টায় চট্টগ্রাম স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দ্যেশে ছেড়ে যাবে ।
অন্যদিকে চট্টগ্রাম স্টেশন অভিমুখী ট্রেন সকাল ৭.০৫টা, ৭.৩৫টা, ডেমু ১০.২০টা, শাটল দুপুর ১.০৫টা, ১.৩০টা, ২.৩০টা, বিকেল ৫.৩০টা ও রাত ৯.৩০টায় বিশ্ববিদ্যালয় থেকে শহরের উদ্দেশ্যে ছেড়ে যাবে । তবে ভর্তি পরীক্ষা শেষে শাটল ট্রেন পূর্বের সময়সূচি অনুযায়ী চলবে।
ইত্তেফাক/আরকেজি
