রাজবাড়ীর পাংশা আশ্বিনী সংক্রান্ত মেলায় বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় উপেন্দ্রনাথ মণ্ডল (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। সে ফরিদপুরের মধুখালী উপজেলার নারায়ন চন্দ্র মণ্ডলের ছেলে। সোমবার সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর ইউপির শহিদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানায়, মেলা মাঠ সংলগ্ন বাহাদুরপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের পাশে মামুনের বাড়িতে মেলা উপলক্ষে বেলুন বিক্রেতাগণ বাসা ভাড়া করে ছিলো। সন্ধ্যায় গ্যাস বেলুনে গ্যাস ভর্তির সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরিত সিলিন্ডারের অংশ মেলা প্রঙ্গনে জিলাপী বিক্রেতা উপেন্দ্রনাথ মন্ডলের মাথায় আঘাত হানে। গ্যাসের দাবানলে অজ্ঞাত আরও ৫ জনের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।
এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উপেন্দ্রনাথ মণ্ডলকে পাংশা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন।
ইত্তেফাক/নূহু
