প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর নিকারাগুয়ার

আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৪:৪৩
নিকারাগুয়া সোমবার প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করেছে। এর ফলে চুক্তির বাইরে থাকলো কেবল যুক্তরাষ্ট্র ও সিরিয়া। দুই ডিগ্রীর বেশী বৃদ্ধি পাওয়া তাপমাত্রা রোধে গ্রীনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসে এ চুক্তি করা হয়। খবর এএফপি’র।
 
দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো পঠিত এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার সরকার জানায়, ২০১৫ সালে জলবায়ু সংক্রান্ত যে চুক্তি করা হয় তা বৈশ্বিক উষ্ণতা ও এর প্রভাব মোকাবেলায় একমাত্র আন্তর্জাতিক পদক্ষেপ। সোমবার নিকারাগুয়ার এ ঘোষণার পর এখন কেবল যুক্তরাষ্ট্র ও সিরিয়াই প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করা থেকে বিরত থাকলো। 
IMG0
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুনে অলাভজনক অবস্থার কথা বলে তিনবছরের প্রক্রিয়ার মধ্যদিয়ে এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। গত সপ্তাহে ওর্তেগা বলেছিলেন, নিকারাগুয়া বৈশ্বিক জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করবে। তবে কখন করবে সে ব্যাপারে তখন তিনি কিছু বলেননি তিনি। এএফপি।
 
ইত্তেফাক/সেতু