যোগ্যতাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৮:৩৯

 

 

ব্রিটিশ শাসন

সুপ্রিয় বন্ধুরা, প্রথমে পাঠ্যবইটি পড়বে মনোযোগ দিয়ে তারপর প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে।

 

প্রশ্ন-২২: কোম্পানির শাসন কী?

উত্তর: ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল র্পযন্ত একশ বছর এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে, যা ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত।

প্রশ্ন-২৩: কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন?

উত্তর: কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন লর্ড ক্লাইভ।

প্রশ্ন-২৪: ছিয়াত্তরের মন্বন্তর কী?

উত্তর: কোম্পানি শাসনের সময়ে ১৭৭০ (বাংলা ১১৭৬) সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। যা ইতিহাসে  ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত।

প্রশ্ন-২৫: ঊনিশ শতকে বাংলায় নবজাগরণের কারণ কী ছিল?

উত্তর: ঊনিশ শতকে বাংলায় নবজাগরণের কারণ ছিল শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।

প্রশ্ন-২৬: ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কত বছর বাংলা শাসন করে?

উত্তর: ইস্ট-ইন্ডিয়া কোম্পানি ১০০ বছর বাংলা শাসন করে।

প্রশ্ন-২৭: বঙ্গভঙ্গ কী?

উত্তর: বাংলার জাতীয়তাবাদী আন্দোলন দমনের জন্য বৃটিশ সরকার ১৯০৫ সালে তত্কালীন বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত  নেয়। ইতিহাসে এটা বঙ্গভঙ্গ নামে পরিচিত।

প্রশ্ন-২৮: বাংলার নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে?

উত্তর: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে বাংলার নারী জাগরণের অগ্রদূত বলা হয়।

প্রশ্ন-২৯: মুসলমানদের সামাজিক সংস্কার ও আধুনিক শিক্ষা প্রসারে বিশেষ ভূমিকা পালন করেন কে কে?

উত্তর: মুসলমানদের সামাজিক সংস্কার ও আধুনিক শিক্ষা প্রসারে বিশেষ ভূমিকা পালন করেন কাজী নজরুল ইসলাম, নবাব আবদুল লতিফ ও সৈয়দ আমীর আলী ।

প্রশ্ন-৩০: বাংলায় ইংরেজ শাসন বিরোধী কী কী আন্দোলন সংঘটিত হয়েছে?

উত্তর: বাংলায় ইংরেজ শাসন বিরোধী ফকির সন্ন্যাসী বিদ্রোহ, তিতুমীরের বিদ্রোহ, ফরায়েজি আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ।