ময়মনসিংহের গৌরীপুর বনবিভাগের সামাজিক বনায়ন কর্মসূচির অধীনে গাছের চারা রোপন করে ৫১জন লভ্যাংশ পেয়েছেন। লাভের অংশ হিসেবে মঙ্গলবার তাদের ৩ লাখ ২৬ হাজার ৯১০টাকা দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ বনবিভাগের সহকারী বন সংরক্ষক প্রাণতুষ চন্দ্র রায় উপকারভোগীদের চেক দেন।
গৌরীপুর বনবিভাগ এসএফএনসি (ভারপ্রাপ্ত) মো. লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরেস্টার মো. আলী হায়দার ফারুক, বাগান সুপারভাইজার আব্দুল মান্নান, উপকারীভোগী মালেহা খাতুন, চান মিয়া, আব্দুল মান্নান, জসিম উদ্দিন প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
