সংখ্যাগুলোর বর্গের সমষ্টি নির্ণয় কর

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৮:৪২

 

জে.এসসি পরীক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। তোমাদের জন্যে আজ প্রথম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন ও এর সমাধান দেওয়া হল।

 

১। ৫, ৯, ১৫, ২৩, .. .. ..

ক. দ্বিতীয় সংখ্যা অপেক্ষা ছোট মৌলিক সংখ্যাগুলোর সমষ্টির বর্গ এবং সংখ্যাগুলোর বর্গের সমষ্টি নির্ণয়

কর।                                                                                                                                                                                         ২

খ. তালিকার পরের দুইটি সংখ্যা বের কর।             ৪

গ. সংখ্যাগুলোর পার্থক্য যে প্যাটার্ন তৈরি করে তাদের ১ম ৫০টি সংখ্যার সমষ্টি বের কর।                     ৪

 

১নং প্রশ্নের উত্তর (ক)

 

দ্বিতীয় সংখ্যা ৯ অপেক্ষা ছোট মৌলিক সংখ্যাগুলো হলো  ২, ৩, ৫, ৭

মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি = ২ + ৩ + ৫ + ৭ = ১৭

অতএব, মৌলিক সংখ্যাগুলোর সমষ্টির বর্গ = (১৭)২ = ২৮৯

মৌলিক সংখ্যাগুলোর বর্গের সমষ্টি = (২)২ + (৩)২ + (৫)২ + (৭)২ = ৪ + ৯ + ২৫ + ৪৯

= ৮৭

উত্তরঃ ২৮৯ ও ৮৭

১নং প্রশ্নের উত্তর (খ)

 

তালিকার সংখ্যাগুলো হল:             

৫              ৯              ১৫            ২৩

পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য:            

৪                    ৬                  ৮

লক্ষ্য করি প্রতিবারে পার্থক্য ২ করে বাড়ছে।

( পরবর্তী প্রথম পার্থক্যটি হবে (৮ + ২) = ১০

এবং দ্বিতীয় পার্থক্যটি হবে (১০ + ২) = ১২

সুতরাং, পরবর্তী প্রথম সংখ্যা (২৩ + ১০) = ৩৩

এবং পরবর্তী দ্বিতীয় সংখ্যা (৩৩ + ১২) = ৪৫

উত্তরঃ ৩৩ ও ৪৫