ফুলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল বাশার আকন্দকে নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার রাশেদ হোসেন চৌধুরী।
জানা গেছে, তারাকান্দা থানা এলাকায় গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপসহ নাশকতার মামলায় তদন্ত শেষে পুলিশ আবুল বাশার আকন্দের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত অভিযোগপত্রটি গ্রহণ করার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় এই আদেশ জারি করে।
ইত্তেফাক/আরকেজি
