সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৭জন গুলিবিদ্ধ হয়েছেন। উপজেলার বাজিতপুর গ্রামে বুধবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, বাজিতপুর মসজিদের ডোবায় বুধবার বিকেলে আরাফাত আলীর লোকজনদের মাছ ধরতে নিষেধ করলে স্থানীয় শ্যামলবাজারে আরপাত আলীর লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫১ রাউন্ড শর্টগানের গুলি ও ১১ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় পুলিশসহ উভয় পক্ষের ৭জন গুলিবিদ্ধ হয়ে আহত হন।
সংঘর্ষে আহত পুলিশ সদস্য হলেন-এসআই ছাইদুর রহমান, এএসআই শিবলু, কনস্টেবল আছকির মিয়া, সুমন ও জয়ন্ত। ওসি এনামুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
