এইচপি ল্যাপটপ কিনে আমেরিকা যাওয়ার সুযোগ

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০০:৩১

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

গতকাল রাজধানীর একটি অডিটোরিয়ামে বৈশাখী সংবাদ সম্মেলন আয়োজন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.। উক্ত সম্মেলনের মাধ্যমে এইচপি ল্যাপটপের সঙ্গে বিশেষ বৈশাখী অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.-এর চ্যানেল বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ এবং চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন। অনুষ্ঠানে জানানো হয়, বৈশাখী অফারের আওতায় এইচপি ল্যাপটপ কিনে স্ক্র্যাচকার্ড ঘষে ক্রেতাগণ পেতে পারেন ঢাকা-নিউইয়র্ক-ঢাকা এয়ার টিকিট, ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকিট, ঢাকা-কলকাতা-ঢাকা এয়ার টিকিট, হাত ঘড়ি, সানগ্লাস, ছাতা, পেনড্রাইভসহ নিশ্চিত উপহার। অফারটি ২৩ এপ্রিল স্টক থাকা পর্যন্ত চলবে।