একই ধরনের চরিত্রে অভিনয় করতে ভালো লাগে না। আমি মনে করি আমাদের কাজের কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি বাড়াতে হবে। ১ ঘণ্টার নাটক আমরা অধিকাংশ সময় ২ দিনে শুটিং শেষ করি। এটা যদি ৪ দিনে শুটিং করা হয় তাহলে পরিচালক সময় পাবেন। কমন একটা গল্পও কিন্তু প্রেজেন্টেশনের কারণে ডিফারেন্ট হয়ে যায়। সেই সুযোগটা আমাদের এখানে নেই।
ভাতের মধ্যে যখন আমরা হলুদ মিশিয়ে ভাজি করি তখন সেটাকে কিন্তু ভাত ভাজি বলে। রঙটা অন্যরকম হয়। স্বাদটাও একটু আলাদা লাগে। একই ভাত কিন্তু নানারকমভাবে খাওয়া যায়। সেটার জন্য সময় লাগে। একটু মেধাও খরচ করতে হয়। এমনটা করতে পারলে আমার মনে হয় যখন কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি বেড়ে যাবে। তখন কাজের লোড থাকবে না। সবকিছু মিলিয়ে ভালো কিছু হবে।
নাটক সময় নিয়ে করা প্রসঙ্গে
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা
জিয়াউল ফারুক অপূর্ব
