বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কেক কেটে সাংবাদিক সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও। এসময় সমিতির প্রথম স্মরণিকা “নির্ভীক” এর মোড়ক উন্মোচন করেন তিনি।
পরে সকাল ১০টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেরোবিসাসের সভাপতি তপন কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিসি।
ইত্তেফাক/আরকেজি
