হাশিম আমলাকে ফেরালেন মিরাজ

আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ২২:৫৭
 
টি-টোয়েন্টি সিরিজের প্রথমে ম্যাচে দক্ষিণ আফ্রিকার ওপেনার ব্যাটসম্যান হাশিম আমলাকে ফেরালেন মেহেদি হাসান মিরাজ। কুইন্টন ডি কক ২৫ রানে ও এডিবি ভিলিয়ার্স ১ রানে ব্যাট করছে। 
 
নিজের প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে হাশিম আমলাকে বোল্ড করেন মিরাজ। এর আগে ব্লুমফন্টেইনের ম্যানগাউং ওভালে প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিং করছে বাংলাদেশ। 
 
দ্বিতীয় মেয়াদে বাংলদেশকে টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে চোটে আক্রান্ত ফাফ ডু- প্লেসিসের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে জেপি ডুমিনি। 
 
এর আগে ২ ম্যাচের টেস্ট সিরিজ ও ৩ ম্যাচের ওডিআই সিরিজে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল সফরকারী বাংলাদেশ দল।
 
 
ইত্তেফাক/ইউবি