বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট মিউজিক ক্লাব-এ আজকের অতিথি সঙ্গীতশিল্পী তপন চৌধুরী ও দিনাত জাহান মুন্নী। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।
গানের পাশাপাশি তারা কথা বলবেন তাদের জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। মিউজিক ক্লাব-এর এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন নাহিদ আহমেদ বিপ্লব।
