ডি কক যেন ভিত গেড়ে বসেছিল মাঠে। শেষ পর্যন্ত রুবেল হোসেনের বলে এলবিডাব্লিউয়ের আবেদনে সাড়া দেন আম্পায়ার। ৪৪ বলে ব্যক্তিগত ৫৯ রান নিয়ে সাজ ঘরে ফেরেন ডি কক।
২৬ বলে ৪৯ রান করে বাংলাদেশকে চাপে ফেলেছিলেন ডি ভিলিয়ার্স। পরের বলেই সাজঘরে প্রোটিয়া ব্যাটসম্যান। দশম ওভারের শেষ বলে বাংলাদেশকে স্বস্তি এনে দেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি এ স্পিনারের বল লং অন দিয়ে মারতে গিয়ে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেন বিস্ফোরক ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স।
এর আগে নিজের প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে হাশিম আমলাকে বোল্ড করেন মিরাজ। ব্লুমফন্টেইনের ম্যানগাউং ওভালে প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিং করছে বাংলাদেশ।
দ্বিতীয় মেয়াদে বাংলদেশকে টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে চোটে আক্রান্ত ফাফ ডু- প্লেসিসের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে জেপি ডুমিনি।
এর আগে ২ ম্যাচের টেস্ট সিরিজ ও ৩ ম্যাচের ওডিআই সিরিজে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল সফরকারী বাংলাদেশ দল।
ইত্তেফাক/ইউবি
