বিনোদন রিপোর্ট
পহেলা বৈশাখে দেশ-বিদেশে একাধিক শিল্পীদের নিয়ে বৈশাখী উত্সবের রুতি দীর্ঘদিন ধরেই চলে আসছে। সেই ধারাবাহিকতায় ১৪ এপ্রিল জার্মানির মিউনিখে ওয়েল্ট হাউজ অডিটোরিয়ামে গান গাইবেন সেরাকণ্ঠ খ্যাত শিল্পী এসএম লুত্ফর ও কণ্ঠশিল্পী সেজুতি। দীর্ঘদিন ধরেই জার্মানির বাংলা কমিউনিটি দিনব্যাপী বৈশাখী উত্সবের আয়োজন করে আসছে। সেই ধারবাহিকতায় এবারের আয়োজন প্রসঙ্গে কণ্ঠশিল্পী লুত্ফর বলেন, ‘এটা গানে, আড্ডায় আর মেলায় জার্মানিতে যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। এবারো এর ব্যতিক্রম হবে না।’
