‘রসেভরা মধুমাখা ছায়া ঘেরা পাখি ডাকা এই সেই জলঢাকা, সুধী, ক্রীড়ামোদী ভাই-বোনেরা, এসে গেছে দেশের বল, চলরে তোরা মাঠে চল, দেখবি খেলা খেলার রাজা ফুটবল।’ এমন সব মজার ভাষায় মাইক দিয়ে চলছে খেলার প্রচারণা।
‘মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি।’ এ শ্লোগানকে সামনে রেখে, নীলফামারীর জলঢাকা উপজেলার ঐতিহ্যবাহী বিজলির ডাঙ্গা মিলন স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নামেন্টে ৮টি দল খেলবে। দলগুলো হচ্ছে, রংপুর, পঞ্চগর, পাগলাপীর, ডোমারের বোড়াগারি, ডিমলার চাপানি, রাজার হাট, জলঢাকা ও স¦াগতিক মিলন স্পোর্টিং ক্লাব।
টুর্নামেন্টের প্রতিটি খেলা চলবে, ছিট মিরগঞ্জ শালন গ্রাম ফাজিল মাদ্রাসা মাঠে। আজ ২৭ অক্টবর শুক্রবার বিকেল ৩টায় উক্ত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বালাগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহাম্মেদ হোসেন ভেন্ডারের সভাপতিত্বে, প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করবেন নীলফামারী ৩ আসনের এমপি অধ্যাপক গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি থাকবেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান বিএ, জলঢাকা পৌর আওয়ামী লীগ সভাপতি আশরাফ আলী, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ একে আজাদ, মীরগঞ্জ ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ যুগ্ন-আহবায়ক হুমায়ুন কবির খান হুকুম আলী ও উপজেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি জসিয়ার রহমান জসি প্রমুখ।
আজ শুক্রবার খেলায় মুখোমুখি হবেন, জলঢাকা বনাম পঞ্চগড়ের খেখোয়ারবৃন্দ।
ইত্তেফাক/নূহু
