ফুলবাড়ীতে ঢাকাগামী নাইটকোচ থেকে গাঁজা জব্দ

আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১০:১১
 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঢাকাগামী নাইটকোচ থেকে বৃহস্পতিবার রাতে পুলিশ ৫ কেজি গাঁজা জব্দ করেছে।
 
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফুলবাড়ী থানার এএসআই রতন কুমার সহ পুলিশ সদস্যরা উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় অভিযান চালান। এ সময় হানিফ পরিবহনের লকারে রাখা শাক সবজির বস্তার ভিতর থেকে গাঁজাগুলো জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজার মালিক পালিয়ে যায়। পরে কাউন্টারে খোঁজ করে ওই যাত্রীর নাম রতন মিয়া বলে জানা গেছে। তবে তার ঠিকানা পাওয়া যায়নি।
 
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/জামান