ঠাকুরগাঁওয়ে যুবককে শ্বাসরোধে হত্যা

আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১১:১৯
 
ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ এলাকায় এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা এমন অভিযোগ উঠেছে। নিহত যুবক মানিক (৪০) শিবগঞ্জের মহেশপুর এলাকার  মৃত দলিলুরের ছেলে। শুক্রবার বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাতে এক ব্যক্তি এসে মানিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে কয়েকজন দুর্বৃত্ত একত্রিত হয়ে মানিককে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় দুর্বৃত্তরা পাশের একটি ধান ক্ষেতে মানিকের মৃত দেহটি ফেলে পালিয়ে যায়।
 
পরিবারের দাবি, পূর্বের জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মানিককে হত্যা করা হয়েছে।এ ঘটনার আগেও মানিককে হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা বলে অভিযোগ করেন মানিকের স্ত্রী।
 
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শিফায়াতুল মাজদার সিফাত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।
 
ইত্তেফাক/এমআর