বরিশালে অস্ত্রসহ যুবক আটক

আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১২:১২
 
বরিশালের কাউনিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নগর সংলগ্ন লামচরি এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ মামুন ফকির (২০) নামে এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
 
কাউনিয়া থানার নূরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লামচরি এলাকা থেকে মামুন ফকিরকে আটক করা হয়। তার বিরুদ্ধে শুক্রবার অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।
 
ইত্তেফাক/জামান