ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার নোয়াপাড়া গ্রামে এক বাড়িতে ডাকাতি করার সময় পাঁচ ডাকাতকে আটক করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার নোয়াপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ডাকাতদের নাম-পরিচয় জানাতে পারেননি কেউ।
এলাকাবাসী জানায়, পৌরশহরের নোয়াপাড়া এলাকার রবিউল্লা মিয়ার বাড়িতে একদল ডাকাত প্রবেশ করে বাড়ির লোকজনের হাত পা বেঁধে ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় এলাকার লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে চারপাশ থেকে ডাকাতদের ঘিরে ফেলে। পরে পাঁচ ডাকাত সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।
কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, এরা ডাকাতির সাথে সম্পৃক্ত কিনা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/জামান
