চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল চুরি করার অপরাধে রাজু (২২) নামে এক তরুণকে গণপিটুনি দিয়েছে জনতা। শুক্রবার বেলা সাড়ে এগারটায় হাটহাজারী কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মেখল ইউনিয়নস্থ ইছাপুর বাজারের রাজধানী হোটেলে বাবু কর্মচারী হিসেবে বৃহস্পতিবার চাকরি নেন। শুক্রবার বেলা ১১টার দিকে তিনি তার অপর সহকর্মী নাছির উদ্দিনের স্যামসং মোবাইল চুরি করে নিয়ে যায়। বাসযোগে পালিয়ে যাওয়ার সময় হাটহাজারী কলেজ গেইট এলাকায় তাকে চোরাইকৃত মোবাইলসহ আটক করে গণপিটুনি দেয় জনতা। পরে থানা পুলিশের এসআই মো. সেলিম মিয়া তাকে জনরোষ থেকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ইত্তেফাককে বলেন, গণপিটুনির শিকার রাজু পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজু পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানাধীন খেদাছোরা এলাকার মৃত চিটুকুর ছেলে।
ইত্তেফাক/জামান
