পাবনায় ট্রলির চাপায় হেলপারের মৃত্যু

আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১২:৫৫
 
পাবনার সাঁথিয়ায় ট্রলি থেকে পড়ে এক হেলপারের মৃত্যৃ হয়েছে। নিহত দুলাল (৩৮) সুজানগর উপজেলার উলাট গ্রামের জিন্দারের ছেলে। শুক্রবার ভোরে উপজেলার মাধপুর-বেড়া সড়কের রাঙামটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান শুক্রবার ভোর ৫টার দিকে পাবনা থেকে বেড়া গামী ভুসি বোঝাই একটি ট্রলি থেকে দুলাল সড়কে পড়ে যায়। এ সময় ওই ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
 
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
 
ইত্তেফাক/এমআর