ফকিরহাটে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১৩:৫৪
 
ফকিরহাটের খুলনা-মংলা মহাসড়কের শুকদাড়া বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
 
কাটাখালী হাইওয়ে থানার ওসি কেএম আজিজুল বলেন, মংলা থেকে খুলনাগামী একটি বাস (অজ্ঞাত) সকালে বেতাগা চাঁদেরঢোন এলাকার প্রফুল্ল দাসের ছেলে সুপারি ব্যবসায়ী পিজুস দাসকে (৪৮) মোটরসাইকেলে যাওয়ার সময় ধাক্কা দেয়। এসময় ঘটনা স্থলেরই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠান হয়েছে। বাস ও চালককে ধরতে অনুসন্ধান চলছে।
 
ইত্তেফাক/জামান