সাতক্ষীরার তালায় বিদ্যুৎ স্পৃষ্টে আব্দুল আজিজ বিশ্বাস (৪৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
আব্দুল আজিজ উপজেলার জাতপুর গ্রামের মৃত গোলাম রসুল মুন্সীর ছেলে। শুক্রবার সকালে আঠারোমাইল-পাইকগাছা সড়ক সংলগ্ন তালা উপজেলার জাতপুরে একটি ধানের চাতালে এ ঘটনা ঘটে। আব্দুল আজিজ ওই চাতালে শ্রমিকের কাজ করতো।
তালা থানার অফিসার ইনচার্জ মো. হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান
