লন্ডন ভিত্তিক বীমা কোম্পানি লয়েডসের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন অস্ট্রেলিয়ান পেসার মিশেল স্টার্ক। ২০১৮ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স তাকে কিনেছিলো ১৮ লাখ ডলার মূল্যে; কিন্তু দুর্ভাগ্যবশত ইনজুরিতে সেবার রাইডার্সদের হয়ে মাঠেই নামা হয়নি তার। আইপিএলের আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের সেই ইনজুরির আগেই ১৫ লাখ ৩০ হাজার ডলারের বীমা করে রাখেন স্টার্ক। টানা ১২ মাস তিনি বীমার প্রিমিয়ামও শোধ করেন, এর আগে দিয়েছেন ডাক্তারী পরীক্ষাও। যদিও, প্রিমিয়ার দেওয়া শেষেই সুর পাল্টে ফেলেছে প্রতিষ্ঠানটি। কয়েকদফা আলোচনা করেও কোনো সমাধান আসেনি। সেজন্যই আইনের আশ্রয় নিয়েছেন স্টার্ক, ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন তিনি। যদিও এই ব্যাপারে স্টার্ক কিংবা তার ম্যানেজার এখন পর্যন্ত মুখ খোলেননি।
