জয়ে ব্রাদার্সের সূচনা

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২১:৩৬

১ম বিভাগ হকি লিগ

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে শুরু হওয়া কে এন হারবার প্রথম বিভাগ হকি লিগে জয় দিয়ে যাত্রা শুরু হলো বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়নের। গতকাল মঙ্গলবার ফ্লাড লাইটের আলোয় অনুষ্ঠিত লিগের সূচনা খেলায় ব্রাদার্স ৩-০ গোলে বক্সিরহাট ইয়ং ম্যান্স ক্লাবকে হারায়। লিগের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের এমডি বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মোস্তাক, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাসসহ  প্রমুখ।