বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর ও তার সফরসঙ্গী সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক শাখার ইউরোপের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে তারা বলেন, 'স্বৈরাচারী মিয়ানমার সরকারের নিষ্ঠুরতায় বাস্তুহারা অসহায় রোহিঙ্গা মুসলিমদের মাঝে বেগম জিয়ার মানবিক ত্রাণ বিতরণ কর্মসূচি ছিল পূর্ব নির্ধারিত। সার্বিক সহায়তা ও নিরাপত্তার জন্য প্রশাসনকে অবহিত করা হয়েছিল। তা সত্ত্বেও কক্সবাজারগামী গাড়িবহরে সরকারদলীয় অস্ত্রধারী ক্যাডার বাহিনী অতর্কিত হামলা চালিয়েছে। এটা মানবিকতা এবং মানবতার ওপর নির্লজ্জ হামলা। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রকৃত দোষী গুণ্ডাদের অবিলম্বে শাস্তি দাবি করছি।'
নেতৃবৃন্দ বলেন, ‘আমরা মনে করি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার নির্দেশেই এই হামলা পরিচালিত হয়েছে। বেগম জিয়ার জনপ্রিয়তা ও তার প্রতি মানুষের ভালোবাসা দেখে আওয়ামী লীগ শংকিত হয়ে পড়েছে। তাই ঈর্ষান্বিত হয়ে এই হামলা পরিচালনা করেছে। এর দায় মিসেস ওয়াজেদ কোনভাবেই এড়াতে পারবেন না। দেশের মানুষ এই হামলার জবাব কড়ায় গণ্ডায় দেবেই।’
নেতৃবৃন্দ অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন, সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ ঝিন্টু, সভাপতি এমদাদ হোসেন কচি, সাধারণ সম্পাদক নাজমুল আবেদীন মোহন, ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনির আহমেদ, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি, সাধারণ সম্পাদক জুলফিকার মো. আশরাফ, গ্রিস বিএনপির সভাপতি জিএম মুখলেসুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ঠাকুর, নেদারল্যান্ডস বিএনপির সভাপতি শরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইতালী বিএনপির সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, জার্মানী বিএনপির সভাপতি আকুল মিয়া, সাধারণ সম্পাদক গণি সরকার, ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সৈয়দ সাইফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, স্পেন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মজুমদার, অস্ট্রিয়া বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান বকুল, সুইজারল্যান্ড বিএনপি নেতা শামীম বিশ্বাস, মইনুল হক খান অপু, আয়ারল্যান্ড বিএনপি নেতা মোশারফ হোসেন, কবির আহমেদ এবং হামিদুল নাসির।
ইত্তেফাক/নূহু
