প্যারিসে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে আয়েবা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ২০:৪১
ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে নব নিযুক্ত রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করেছে ইউরোপের ২৫টি দেশের একমাত্র সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন আয়েবা নেতৃবৃন্দ। শনিবার প্যারিসে বাংলাদেশ দূতাবাসের বল রুমে আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলটি নব নিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান।
 
এসময় তারা ইউরোপে আয়েবা কার্যক্রম এবং কমিউনিটি উন্নয়নে দূতাবাসের ভূমিকা নিয়ে ২ ঘণ্টা ব্যাপী পারস্পরিক আলোচনা করেন। প্রতিনিধি দলে ছিলেন আয়েবার সহসভাপতি ফখরুল আকম সেলিম, সহ সহসভাপতি ডঃ ফরহাদ আলী খান, যুগ্ম মহাসচিব শরীফ আল মমিন, এক্সিকিউটিভ সদস্য টিএম রেজা, সুব্রত ভট্টাচার্য্য, সাংবাদিক মাইনুল ইসলাম নাসিম, তাপস বড়ুয়া রিপন, কামাল মিয়া, এমদাদুল হক স্বপন, নাসিম আহমেদ প্রমূখ।
 
নব নিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশ কমিউনিটির স্বার্থে অতীতের মতো সব ধরনে সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
 
ইত্তেফাক/সাব্বির