রয়টার্স
আফগানিস্তানে তালেবানের গাড়ি বোমা হামলায় যুক্তরাষ্ট্রের তিন সৈন্য ও এক সামরিক ঠিকাদার নিহত হয়েছেন। সোমবার রাজধানী কাবুল থেকে ২৫ কিলোমিটার উত্তরে বাগরাম বিমান ঘাঁটির কাছে ঘটনাটি ঘটে। ন্যাটোর নেতৃত্বাধীন সামরিক মিশন এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এ ঘটনায় আরো তিন মার্কিন সৈন্য আহত হয়েছেন। আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল ডেভিড বাটলার জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর বহরের কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনাটি ঘটে। তালেবান হামলার দায় স্বীকার করেছে।
০
