গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা রোধে

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:০৭

রান্নার কাজে গ্যাসের ভূমিকা অনেক। যে অঞ্চলে গ্যাস নেই, সে অঞ্চলে রান্নার কাজে জ্বালানি গ্যাস হিসেবে সিলিন্ডারে সরবরাহ করা গ্যাস ব্যবহার করা হয়। কিন্তু এই গ্যাস সিলিন্ডার এখন এক ভয়ংকর আতঙ্কের নাম। আত্মঘাতী এক দুর্যোগ। সিলিন্ডার দুর্ঘটনার প্রধান ত্রুটি হচ্ছে অসাবধানতা। দ্বিতীয় ত্রুটি মেয়াদ উত্তীর্ণ ও পুরাতন মানহীন সিলিন্ডারে গ্যাস সরবরাহ। এই ত্রুটিগুলো সমাধান করতে না পারলে সিলিন্ডার ব্যবহার অবশ্যই ভয়াবহ ঝুঁকিপূণ। সিলিন্ডার ব্যবহারকারীদের সতর্কতার পাশাপাশি বাজার থেকে দুর্বল মানহীন ও মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার দ্রুত উঠিয়ে দেওয়া উচিত। মানসম্মত নিরাপদ সিলিন্ডার আমদানি করে বাজারে সরবরাহে পর্যবেক্ষণ করাসহ, গ্যাস সিলিন্ডার সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর নজরদারি ও জবাবদিহিতার আওতায় আনার জন্য সরকারের সংশ্লিষ্ট বিষয়ের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করছি।

মির্জা আবু হেনা কায়সার টিপু

উত্তরা, ঢাকা