টেকনাফ কোস্টগার্ড স্টেশনের জওয়ানেরা অভিযান চালিয়ে একশ ৮৮ ক্যান বিদেশি বিয়ার জব্দ করেছেন।
সুত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. আলী আক্তার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে সিনিয়র চিফ পেটি অফিসারের নেতৃত্বে উপজেলার চাইরংখাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একশ ৫৬ ক্যান সানহাই বিয়ার এবং ৩১ ক্যান চ্যাং ক্লাসিক বিয়ার জব্দ করে। জব্দকৃত বিয়ারের আনুমানিক বাজার মূল্য ৯৩ হাজার ৫শ টাকার।
জব্দকৃত বিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
