হালিশহরের সড়কে যন্ত্রণা

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:০৮

হালিশহর থেকে নয়বাজার চট্টগ্রাম নগরীর তিন কিলোমিটার এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হবে নরক পার হচ্ছি। রাস্তার গর্তে গাড়ির চাকা পড়লেই সারা শরীর নড়ে ওঠে। উঁচু নিচু এই পথ পার করতেই জীবন দুর্বিষহ হয়ে ওঠে। রাস্তাগুলোর বেহাল দশার শিকার হতে হয় এ এলাকার  সাধারণ মানুষকে। এদিকে রাস্তা খারাপের দোহাই দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। চট্টগ্রামের মূল শহর থেকে হালিশহর বললেই চমকে ওঠেন অনেক গাড়িচালক। তাই মূল শহর থেকে হালিশহরে গাড়ি পেতে অনেক বেগ পেতে হয় যাত্রীদের। অথচ দীর্ঘদিনের সংস্কারের অভাবে ভোগান্তির যেন শেষ নেই। বর্ষা কড়া নাড়ছে দরজায়— সময়মতো সংস্কার না হলে ভোগান্তির মাত্রা তীব্রতর হতে পারে। সড়কের এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। 

জাহিদ হাসান, হালিশহর, চট্টগ্রাম