সোনারগাঁয়ে যুবদলের সহ-সভাপতি গ্রেফতার

আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৯:৪৩
 
সোনারগাঁয়ে যুবদল নেতা আতাউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সোনারগাঁও থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি। উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার তার বাড়ি থেকে রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। তাকে সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।
 
সোনারগাঁও থানার এসআই তানভির আহমেদ জানান, পুলিশের দায়ের করা নাশকতার মামলায় থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমানকে রবিবার তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। 
 
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে  গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে গত ১০ অক্টোবর কাঁচপুুর এলাকায় বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। 
 
ওই ঘটনার পর সোনারগাঁও থানার এসআই মনিরুজ্জামান বাদী হয়ে দেড় শতাধিক নেতাকর্মীকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় যুবদল নেতা আতাউর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি