বিএনপি থেকে আওয়ামী লীগে সখীপুরে ১৬ মুক্তিযোদ্ধা

আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ২০:১১
 
সখীপুরে বিএনপি থেকে একই গ্রামের ১৬জন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগে যোগদান করেছেন। সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলটির সভাপতি কুতুব উদ্দিন আহমেদের হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন। 
 
তারা হলেন- আলহাজ নূরুল ইসলাম, সিরাজুল ইসলাম, আজহারুল ইসলাম, সারোয়ার হোসেন, শাহজাহান মিয়া, আলহাজ আশরাফ হোসেন, হাফিজুর রহমান, ওয়াজেদ আলী, লিয়াকত আলী, লুৎফর রহমান, সোলায়মান মিয়া, বাবুল আক্তার, টুক্কু মিয়া ও আবদুল জব্বার।  
 
জানা যায়, উপজেলার গোহাইল বাড়ি আবদুল গণি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধানশিক্ষক নূরুল ইসলামের নেতৃত্বে তারা আওয়ামী লীগে যোগদান করেন। 
ওই মুক্তিযোদ্ধারা উপজেলার গোহাইল বাড়ি গ্রামের বাসিন্দা এবং উপজেলা বিএনপির বিভিন্ন পদে ছিলেন। 
 
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ গণি, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য অধ্যাপক রহিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, জাহাঙ্গীর তারেক প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি