রেলওয়ে স্টেশন মাস্টারসহ গ্রেফতার ২

আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ২৩:১১
 
ট্রেনের ২ হাজার টিকিটের প্রায় সাড়ে ১১ লাখ টাকা আত্মসাতের দায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) পাবনা সমন্বিত কার্যালয় সিরাজগঞ্জের সাবেক রেলওয়ে স্টেশন মাস্টার ও বুকিং সহকারীকে গ্রেফতার করেছে। সোমবার  পাবনা শহরতলীয় চাঁদাখার বাঁশতলা থেকে তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় চলতি বছরের ২৯ আগস্ট দুদকের পাবনা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. গোলাম মাওলা মামলাটি দায়ের করেন।
 
ইত্তেফাক/আরকেজি