শিল্পকলা একাডেমির উপজেলা পর্যায়ে শিগগিরই ১২৭৮ জন নিয়োগ

আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৪:৪৬
 
তৃণমূল পর্যায়ে শিল্প-সাংস্কৃতিক কার্যক্রম প্রসারের লক্ষ্যে এবং উপজেলা পর্যায়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কার্যক্রম ছড়িয়ে দিতে সরকার প্রথমবারের মতো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা পর্যায়ে লোকবল নিয়োগ দিচ্ছে।
 
দেশের ৪৯০টি উপজেলার শিল্পকলা একাডেমিতে ১২৭৮ জনকে নিয়োগের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রতিটি উপজেলায় তিনটি ক্যাটাগরিতে তিনজন সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ পাচ্ছেন। এর মধ্যে রয়েছে, উপজেলা সহকারী কালচারাল অফিসার ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ১ জন এবং অফিস সহকারী ১ জন।
 
উল্লেখ্য যে, বর্তমানে জেলা পর্যায়ে শুধুমাত্র একজন করে সংস্কৃতি বিষয়ে সরকারি কর্মকর্তা রয়েছেন। উপজেলা পর্যায়ে সরকারী উদ্যোগে এই প্রথম লোকবল নিয়োগ দেয়া হচ্ছে।
 
সংস্কৃতি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ ও শিল্পকলা একাডেমির সূত্র এই তথ্য জানান। তারা জানান, সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে প্রথমবারের মতো সরকার দেশের ৪৮০ উপজেলায় শিল্পকলা একাডেমির ভবন নির্মাণ করছে। ইতোমধ্যে ২২টি উপজেলায় ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। এসব অফিসে নিয়োগপ্রাপ্তরা চাকুরীতে যোগ দেবেন।
 

ইত্তেফাক/এএম।