প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতনের টাকা দিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মাধ্যমে একদিনের বেতন ভাতা বাবদ প্রায় সাড়ে তিন লাখ টাকা দিয়েছেন শিক্ষকরা।
মঙ্গলবার পবিপ্রবির শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামান্ত ও সাধারণ সম্পাদক প্রফেসর জেহাদ পারভেজ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরীর কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর জেহাদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান
