চট্টগ্রামে চালু হচ্ছে বিশেষায়িত ইম্পেরিয়াল হাসপাতাল

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:১৭

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে ৩৭৫ শয্যা বিশিষ্ট আধুনিক এবং বহুমুখী বিশেষায়িত চিকিত্সাকেন্দ্র ‘ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড’ শীঘ্রই চালু হচ্ছে। হাসপাতালটির বোর্ড চেয়ারম্যান ও চিটাগাং আই ইনফারমারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্স (সিইআইটিসি) ম্যানেজিং ট্রাস্ট্রি অধ্যাপক ডা. রবিউল হোসেন গত সোমবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এক মাসের মধ্যেই এখানে রোগীরা চিকিত্সা নিতে পারবেন। সোমবার বেলা ১২টায় হাসপাতালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডা. রবিউল বলেন, হাসপাতাল ছাড়াও রয়েছে নার্সেস এবং টেকনিশিয়ান প্রশিক্ষণ কেন্দ্র।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে সংক্রমণ নিয়ন্ত্রণ (ইনফেকশান কন্ট্রোল), রোগীদের নিরাপত্তা এবং কর্মীদের নিরাপত্তা ব্যবস্থাকে জোর দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ইম্পেরিয়াল হাসপাতালের বোর্ড মেম্বার ও সিইআইটিসি ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান এম এ মালেক, আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক সেলিম আহমেদ, হাসপাতালের এক্সিউটিভ ম্যানেজার রিয়াজ হোসেন, কমিশনিং কনসালটেন্ট এড লি হ্যানসেন, ম্যানেজার (মার্কেটিং এন্ড পাবলিক রিলেশন) শেখ আবদুস সালাম উপস্থিত ছিলেন।