হবিগঞ্জে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:১৭

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত স্কুলছাত্র আদি আলম (১৫) শহরের ইনাতাবাদ এলাকার সৌদি প্রবাসী ফজলু আলমের ছেলে। সে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পরিবারের সদস্যদের দাবি- মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে সে আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।